পুলিশের ওপর হামলার অভিযোগে ফরিদপুরে আ.লীগ নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলার অভিযোগে ফরিদপুরে আ.লীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুরের নগরকান্দায় পুলিশের ওপর হামলার অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান বুলবুল সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিল গোবিন্দপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

বুলবুল সরদার নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং ডাঙ্গী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলার পৃথক দুটি অভিযোগ এবং স্থানীয় সাংবাদিককে হুমকি, এলাকাবাসীর ওপর জুলুম নির্যাতন, জোরপূর্বক জমি দখলের অভিযোগ রয়েছে।

এছাড়া, আওয়ামী লীগ সরকারের আমলে খাল দখল, মাটি বিক্রি, এলাকায় সন্ত্রাস সৃষ্টি করে আধিপত্য বিস্তার করা এবং বর্তমানে এলাকায় নিরীহ অসহায় মানুষের ওপর জুলুম নির্যাতন করা, জমি দখলসহ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, পুলিশের ওপর হামলার পৃথক ঘটনায় দুটি অভিযোগে সরদার সাইফুজ্জামান বুলবুল সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে।

আরএ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin