পুলিশের ভয়ে পুকুরে লাফ, যুবকের মৃত্যু

পুলিশের ভয়ে পুকুরে লাফ, যুবকের মৃত্যু

চট্টগ্রাম: বন্দর এলাকায় পুলিশের টহল টিম দেখে ভয়ে পুকুরে লাফ দিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

তার নাম মাসুদ রানা (৩০)।

এলাকাবাসী জানান, রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে রাজা বাদশা ব্রিকফিল্ড ডেবার পাড় এলাকায় বন্দর থানা পুলিশের টহল টিম দেখে বেশ কয়েকজন মাদকসেবী ও ক্রেতা-বিক্রেতা পালাতে থাকে।

ফায়ার সার্ভিস আগ্রাবাদ কন্ট্রোল রুম থেকে জানানো হয়, ডেবার পাড় এলাকায় কয়েকজন যুবক তাস খেলার সময় পুলিশ দেখে পুকুরে লাফ দেয়। এদের মধ্যে ৪-৫ জন উঠতে পারলেও একজন ডুবে যায়।  

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আবদুল মান্নান আনসারী জানান, সকাল সাড়ে ৮টার দিকে ডেবার পাড় এলাকার ডেবা থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) মর্গে পাঠানো হয়েছে।  

এসি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin