পুলিশকে কামড়ে ঢাকার আদালত থেকে পালানো সেই আসামি গ্রেপ্তার

পুলিশকে কামড়ে ঢাকার আদালত থেকে পালানো সেই আসামি গ্রেপ্তার

পুলিশের হাতে কামড় দিয়ে ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার রাতে ফেনী রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম মো. শরিফুল ইসলাম (২৮)। তিনি দিনাজপুর জেলার নবাবপুর থানার হরিপুর গ্রামের শফিক আহমেদের ছেলে। তিনি হত্যা মামলার আসামি।

র‍্যাব জানায়, ২০১৮ সালের ২৩ জানুয়ারি মুক্তিপণ না পেয়ে জিসান হোসেন নামের এক কিশোরকে হত্যা মামলার আসামি তিনি। রাজধানীর খিলগাঁও থানায় এ ঘটনা ঘটে। এ মামলায় আসামি শরীফুল ইসলাম ছয় বছর কারাগারে ছিলেন। চলতি বছরের  ১৯ জুন মামলার শুনানির দিন তাঁকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয়।

সেদিন দুপুরে শুনানি শেষে  কারাগারে নেওয়ার পথে পুলিশ কনস্টেবলের হাতে কামড় দিয়ে পালিয়ে যান তিনি।  পরে রাজধানীর কোতোয়ালি থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলা হয়।

র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. মিজানুর রহমান বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেপ্তার আসামিকে ফেনী মডেল থানা-পুলিশের হস্তান্তর করা হয়েছে।

জানতে চাইলে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছুজ্জামান বলেন, ঢাকার কোতোয়ালি থানা-পুলিশ আসামিকে ফেনীর মডেল থানা থেকে তাদের জিম্মায় নিয়ে গেছে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin