পুনর্গঠিত জুডিসিয়াল পে কমিশনের প্রথম বৈঠক

পুনর্গঠিত জুডিসিয়াল পে কমিশনের প্রথম বৈঠক

পুনর্গঠিত বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের চেয়ারম্যান আপিল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হকের সভাপতিত্বে প্রথম সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাতেমা নজীব, আইন কমিশনের সদস্য ড. নাইমা হক, মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নুরুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (ভারপ্রাপ্ত) ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. লিয়াকত আলী মোল্লা, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব মো. আজিজুল হক উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের কার্যপদ্ধতি নির্ধারণ ও জুডিসিয়াল সার্ভিসের সদস‌্যদের বেতন-ভাতা ও অন‌্যান‌্য সুবিধাদি নির্ধারণ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়। এ ছাড়া, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও অর্থ উপদেষ্টার সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ৯ অক্টোবর জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন অংশীজনদের (বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ, আইন কমিশন ও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট) সঙ্গে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস‌্যদের বেতন-ভাতা ও অন‌্যান‌্য সুবিধাদি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়।

সংবিধানের ১১৫ অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতির প্রণীত বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (পে-কমিশন) বিধিমালা, ২০০৭ এর বিধি ৩(১) অনুসারে অর্থ বিভাগ কর্তৃক গত ৮ সেপ্টেম্বর জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন পুনর্গঠিত হয়।

ইএস/এমজেএফ

Comments

0 total

Be the first to comment.

চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনারকে ৩০ অক্টোবর ট্রাইব্যুনালে হাজারের নির্দেশ  Banglanews24 | আইন ও আদালত

চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনারকে ৩০ অক্টোবর ট্রাইব্যুনালে হাজারের নির্দেশ 

জুলাই আনদোলনের মামলায় চট্টগ্রাম মহানগর পুলিশের  সাবেক কমিশনার মোঃ সাইফুল ইসলামকে ৩০ অক্টোবর হাজিরের...

Oct 15, 2025

More from this User

View all posts by admin