পুরানা পল্টনে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

পুরানা পল্টনে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

রাজধানীর পুরানা পল্টনের দৈনিক বাংলা মোড়ে সড়ত দুর্ঘটনায় মাইদুল আলম সিফাত (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মাইদুল আলম সিফাত ওয়ারী র‍্যাংকিং স্ট্রিট এলাকার বাসিন্দা ব্যবসায়ী মাসুদ আলমের ছেলে। তিনি শিক্ষার্থী ছিলেন।

পথচারী আব্দুল হক জানান, ফকিরাপুল থেকে দৈনিক বাংলা মোড়ের দিকে দ্রুতগতিতে যাওয়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে গাছের সঙ্গে ধাক্কা খায়। পরে মোটরসাইকেলটি কয়েক গজ দূরে গিয়ে আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়। গুরুতর অবস্থায় সিফাতকে উদ্ধার করে ভ্যানগাড়িতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে নিহতের স্বজনরা হাসপাতালে আসেন।

মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আমরা সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানিয়েছি।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin