পূজায় অন্য দেশ থেকে বাধা এলে মোকাবিলা করা হবে: উপদেষ্টা

পূজায় অন্য দেশ থেকে বাধা এলে মোকাবিলা করা হবে: উপদেষ্টা

শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা করতে পারে এবং তাদের ওপর যেন কোনও বাধা বা সমস্যার সৃষ্টি না হয় সে বিষয়ে সচেষ্ট রয়েছে সরকার।’

তিনি বলেন, ‘বিভিন্ন মাধ্যমে যেটা জানতে পারছিলাম, বিভিন্ন বাধা আসবে। অন্য দেশ থেকেও বাধা আসবে। আমরা সেটা মোকাবিলা করার জন্য প্রস্তুত। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের দৃঢ়তাকেও দেখছি। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বে রয়েছেন তারা নিষ্ঠার সঙ্গে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ধর্মীয় উৎসবগুলো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেজন্য ছাত্র-জনতা প্রশাসনকে সহযোগিতা করছে।’

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জ শহরের মালপাড়া শ্রী শ্রী জয়কালী মাতা মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ পুনরায় সচল হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের তিনি বলেন, ‘বিষয়টি আদালতের এখতিয়ার। আদালত যে সিদ্ধান্ত নেয় সেটা মেনে নেবো।’

এ সময় দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন ও মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার শামসুল আলম সরকার উপস্থিত ছিলেন।

পরে শহরের বাগমামুদালী পাড়া ও ইদ্রাকপুর লক্ষ্মী নারায়ণ জিউর মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শন করেন তারা।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin