পূর্বশত্রুতার জেরে চুয়াডাঙ্গায় দুই ভাইকে কুপিয়ে হত্যা

পূর্বশত্রুতার জেরে চুয়াডাঙ্গায় দুই ভাইকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গার জীবননগরে পূর্বশত্রুতার জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার উথলী গ্রামের বড় মসজিদপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন উথলী গ্রামের মাঝেরপাড়ার মৃত খোদা বক্স মণ্ডলের দুই ছেলে আনোয়ার (৫৫) ও হামজা (৪৫)। স্থানীয়রা জানায়, গরু কেনাবেচা নিয়ে দীর্ঘদিন আগে মিন্টা ও হামজার সঙ্গে বিবাদ হয় প্রতিবেশী কয়েকজনের। এর জের ধরে মিন্টা ও হামজা সকালে মাঠে কৃষিকাজ করতে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষরা। লাঠির আঘাত ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুই ভাইকে। গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এদিকে ঘটনাস্থলে পুলিশের টিম পৌঁছেছে। অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

/এসআইএন

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin