রাবিতে ৩য় দিনের মতো চলছে কমপ্লিট শাটডাউন, সব বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ

রাবিতে ৩য় দিনের মতো চলছে কমপ্লিট শাটডাউন, সব বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ

শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তি ও প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের একাংশ। এতে সব বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে প্রশাসনিক কার্যক্রমও।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে প্রশাসনিক ভবনের পাশে লিচু তলায় অবস্থান নেন আন্দোলনরত শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। এ সময়, শিক্ষক লাঞ্ছিত করার ঘটনায় জড়িত শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল ও ফৌজদারি আইনে বিচারের দাবি জানান তারা। একই সাথে পোষ্য কোটা পুনর্বহালের দাবি তুলে ধরেন তারা। তবে চলমান শাটডাউন কর্মসূচি থেকে গতকাল সরে আসার ঘোষণা দেন জামায়াতপন্থী শিক্ষকরা।

অপরদিকে, উদ্ভূত পরিস্থিতি এবং বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের একাংশের দাবির মুখে গতকাল রাকসু নির্বাচন পিছিয়ে উদ্ভূত সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

কারণ হিসেবে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে। নির্বাচনে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি। সেজন্য উপর্যুক্ত বিবেচনায়, নির্বাচন উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে পরিচালনা করার স্বার্থে কমিশন ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৬ অক্টোবর বৃহস্পতিবার নির্বাচন আয়োজনের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছে।

/এএইচএম

Comments

0 total

Be the first to comment.

জাকসু নির্বাচন: ২১টি হলের মধ্যে ১৬টিতে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা সম্পন্ন JamunaTV | ক্যাম্পাস

জাকসু নির্বাচন: ২১টি হলের মধ্যে ১৬টিতে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা সম্পন্ন

ভোট গ্রহণের পর ৪১ ঘণ্টা পার হলেও এখনও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বা...

Sep 13, 2025
৩৩ বছর জাকসু হয়নি, অভিজ্ঞতা কম থাকায় ফল প্রকাশে সময় লাগছে: জাবি প্রক্টর JamunaTV | ক্যাম্পাস

৩৩ বছর জাকসু হয়নি, অভিজ্ঞতা কম থাকায় ফল প্রকাশে সময় লাগছে: জাবি প্রক্টর

বিগত ৩৩ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ...

Sep 13, 2025
জাকসু: ‘ষড়যন্ত্র বাস্তবায়নে ব্যর্থতাই নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগের কারণ’ JamunaTV | ক্যাম্পাস

জাকসু: ‘ষড়যন্ত্র বাস্তবায়নে ব্যর্থতাই নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগের কারণ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচন ক...

Sep 13, 2025

More from this User

View all posts by admin