রাবিতে পোষ্য কোটা বাতিলের আল্টিমেটাম, একযোগে নেমেছে ১৭টি হলের শিক্ষার্থী

রাবিতে পোষ্য কোটা বাতিলের আল্টিমেটাম, একযোগে নেমেছে ১৭টি হলের শিক্ষার্থী

রাতের মধ্যে পোষ্য কোটা বাতিলের আল্টিমেটাম দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে এই দাবিতে একযোগে নেমে আসে ১৭টি হলের সব শিক্ষার্থী। সবশেষ পাওয়া খবর অনুযায়ী শিক্ষার্থীরা ভিসির বাসভবন ঘিরে রেখে বিক্ষোভ করছেন তারা।

এর আগে, পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে প্রোভিসির বাসভবনে তালা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। অবরুদ্ধ করে রাখা হয় প্রোভিসি অধ্যাপক মাঈন উদ্দিন খানকে। বাসভবনে ফিরতে না পেরে জুবেরী ভবনের দিকে যান অধ্যাপক মাঈন উদ্দীন খান এবং প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান। শিক্ষার্থীরাও স্লোগান দিতে দিতে জুবেরী ভবনের দিকে আগায়।

এ সময়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা শিক্ষার্থীদের আটকানোর চেষ্টা করলেই হাতাহাতিতে জড়ায় দু’পক্ষ। ফলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত হয় রাকসুর জিএস প্রার্থী সালাউদ্দিন আম্মারসহ কয়েকজন। পরে জুবেরী ভবনে প্রোভিসিসহ কয়েকজন প্রশাসনিক কর্মকর্তাকে অবরুদ্ধ করে আন্দোলনরতরা।

অপরদিকে, রাতে সিনেট মিটিং শেষে পোষ্য কোটা বাতিলের এই আন্দোলনে উপ উপাচার্য ও শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগ তুলে রোববার পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা।

অভিযোগ করেন, শনিবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের বারান্দায় পোষ্য কোটা ইস্যুতে রাবি শিক্ষকদের লাঞ্ছিত করা হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন, রেজিস্ট্রার, প্রক্টর, জনসংযোগ প্রশাসকসহ ১০ জনকে অবরুদ্ধ করে রাখা হয়।

/এএইচএম

Comments

0 total

Be the first to comment.

জাকসু নির্বাচন: ২১টি হলের মধ্যে ১৬টিতে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা সম্পন্ন JamunaTV | ক্যাম্পাস

জাকসু নির্বাচন: ২১টি হলের মধ্যে ১৬টিতে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা সম্পন্ন

ভোট গ্রহণের পর ৪১ ঘণ্টা পার হলেও এখনও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বা...

Sep 13, 2025
৩৩ বছর জাকসু হয়নি, অভিজ্ঞতা কম থাকায় ফল প্রকাশে সময় লাগছে: জাবি প্রক্টর JamunaTV | ক্যাম্পাস

৩৩ বছর জাকসু হয়নি, অভিজ্ঞতা কম থাকায় ফল প্রকাশে সময় লাগছে: জাবি প্রক্টর

বিগত ৩৩ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ...

Sep 13, 2025
জাকসু: ‘ষড়যন্ত্র বাস্তবায়নে ব্যর্থতাই নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগের কারণ’ JamunaTV | ক্যাম্পাস

জাকসু: ‘ষড়যন্ত্র বাস্তবায়নে ব্যর্থতাই নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগের কারণ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচন ক...

Sep 13, 2025

More from this User

View all posts by admin