রাজবাড়ী সদরে গণঅধিকার পরিষদের ৪১ সদস্যের কমিটি

রাজবাড়ী সদরে গণঅধিকার পরিষদের ৪১ সদস্যের কমিটি

রাজবাড়ী সদরে তারেখ হাসানকে আহ্বায়ক ও গাজী বাচ্চুকে সদস্যসচিব করে গণঅধিকার পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। চার মাস দায়িত্ব পালন করবে এই কমিটি।

মঙ্গলবার (৮ অক্টোবর) গণঅধিকার পরিষদ রাজবাড়ী জেলার আহ্বায়ক শরিফুল ইসলাম ও সদস্যসচিব রবিউল আজম সই করা জেলা শাখার প্যাডে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির আহ্বায়ক তারেখ হাসান একজন প্রবাসী। সদস্যসচিব গাজী বাচ্চু একজন ব্যবসায়ী।

কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন মোহাম্মদ শামসুর আলম, রোমান খান, রাকিবুল ইসলাম রাকিব, সাইফুল খান, বাতেন মল্লিক, হালিম শেখ, শামীম মোল্লা, জব্বার শেখ, ইমন শাহ উজ্জ্বল, কামরুল ইসলাম, আব্দুল মাজেদ শেখ ও মোহাম্মদ রাজীব প্রামানিক।

যুগ্ম সদস্যসচিব রবিউল ইসলাম, রাসেল সরদার, মো. সালাউদ্দিন, রমিজ, জাফর আলম, শাওন আহমেদ সাগর, হাসান রহমান, সবুজ মিজী, রইছ উদ্দিন, কামরুজ্জামান কাজল, পলাশ মল্লিক, মতিয়ার শেখ, হাসান শেখ, সুজন শেখ ও বাচ্চু শেখ।

সদস্যরা হলেন মো. খোকন, মো. মানিক, আলম, সোহেল মল্লিক, আনোয়ার হোসেন, হাদিস উদ্দিন, লিটন, সাব্বির রহমান, ফরহাদ রেজা ও সাইফুল ইসলাম।

গণঅধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার সদস্যসচিব রবিউল আজম কমিটি অনুমোদনের তথ্য নিশ্চিত করেছেন।

রুবেলুর রহমান/এসআর/এএসএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin