রাজবাড়ীতে ইলিশ ধরার দায়ে ১৬ জেলের কারাদণ্ড

রাজবাড়ীতে ইলিশ ধরার দায়ে ১৬ জেলের কারাদণ্ড

রাজবাড়ী করেসপনডেন্ট:

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মার অংশে ইলিশ মাছ ধরার দায়ে ১৭ জন জেলেকে আটকের পর ১৬ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় একজন অপ্রাপ্ত বয়স্ক থাকায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক এ তথ্য নি‌শ্চিত ক‌রেন।

তিনি বলেন, আজ ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত রাজবাড়ী সদেরর কালীতলা ঘাট থেকে কালুখালীর মোহনা পর্যন্ত পদ্মা নদীতে অভিযান চালিয়ে এই ১৭ জন জেলেকে আটক করা হয়। সেইসাথে, জব্দ করা হয় ৫ হাজার মিটার জাল ও ৫ কেজি ইলিশ মাছ।

পরবর্তীতে, জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১৬ জনকে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করেন। এ সময়, একজন অপ্রাপ্ত বয়স্ক থাকায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। পরে প্রকাশ্যে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। আর মাছগুলো স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয়।

/এএইচএম

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin