রাজবাড়ীতে অনির্দিষ্টকালের জন্য চলছে স্বাস্থ্য সহকারীদের কর্মবির‌তি

রাজবাড়ীতে অনির্দিষ্টকালের জন্য চলছে স্বাস্থ্য সহকারীদের কর্মবির‌তি

রাজবাড়ী করেসপনডেন্ট:

নি‌য়োগবি‌ধি সং‌শোধন, ইন সা‌র্ভিস ট্রেনিং ও ১৪তম গ্রেডে আপ‌গ্রেডেশনসহ ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ইপিআই ও আসন্ন টি‌সি‌ভি টিকাদান ক্যাম্পেইনসহ সকল কার্যক্রম বর্জন ক‌রে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন রাজবাড়ী‌র স্বাস্থ্য সহকারীরা।

শ‌নিবার (৪ অ‌ক্টোবর) সকাল ৯টায় সদর উপ‌জেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে উপ‌জেলা স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তার কার্যাল‌য়ে এই কর্মবির‌তি শুরু হয়। চ‌লবে প্রতি‌দিন সকাল ৯টা থে‌কে দুপুর ২টা পর্যন্ত।

এ সময় স্বাস্থ্য সহকারীরা আসন্ন টি‌সি‌ভি (টাইফ‌য়েড) টিকাদান ক্যাম্পেইনসহ সকল কার্যক্রম বর্জনের হুঁশিয়ারি দি‌য়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তা‌দের কর্মবির‌তি চল‌বে ব‌লে জানান। একই সাথে অন্যান্য উপজেলার স্বাস্থ্য সহকারী কর্মবির‌তি পালন কর‌ছেন। টিকাদান কার্যক্রম বন্ধ থাকায় ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছেন নতুন শিশুসহ টিকাপ্রাপ্ত শিশুরা।

স্বাস্থ্য সহকারীরা বলেন, আমরা দীর্ঘদিন ধ‌রে বৈষ‌ম্যের শিকার হ‌চ্ছি। কর্তৃপক্ষ দা‌বি পুর‌ণের আশ্বাষ দি‌য়ে দীর্ঘ দিন অ‌তিবা‌হিত করলেও দা‌বি পূরণ ক‌রেন নাই। তাই বাধ্য হ‌য়ে ১ অ‌ক্টোবর থে‌কে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ রে‌খে অ‌নি‌দ্দিষ্ঠকা‌লের জন্য কর্মবির‌তি পালন শুরু ক‌রে‌ছি

দা‌বি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি সকল সেবা কার্যক্রম বন্ধ থাক‌বে বলেও জানান তারা।‌

/এমএইচআর

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin