রাজধানীর বাসাবোতে ককটেলসহ দুজন গ্রেপ্তার

রাজধানীর বাসাবোতে ককটেলসহ দুজন গ্রেপ্তার

রাজধানীর সবুজবাগ থানার উত্তর বাসাবো এলাকায় অভিযান চালিয়ে আজ শুক্রবার সকালে ককটেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মো. রাকিব হোসেন (২৭) ও মাহাবুব (২০)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরের ভিত্তিতে আজ সকাল পৌনে ১০টার দিকে সবুজবাগ থানা-পুলিশ জানতে পারে দুই ব্যক্তি সবুজবাগ থানার উত্তর বাসাবো প্রেসের গলিতে পরিত্যক্ত একটি কক্ষে ককটেলসহ অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে সবুজবাগ থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রাকিব হোসেনের বিরুদ্ধে সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

Comments

0 total

Be the first to comment.

বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা সেই এনায়েত করিমকে মিন্টো রোড থেকে গ্রেপ্তার Prothomalo | অপরাধ

বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা সেই এনায়েত করিমকে মিন্টো রোড থেকে গ্রেপ্তার

বিশেষ একটি দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা এনায়েত করিম চৌধুরী ওরফে মাসুদ করিমকে (৫৫) সন্দেহভ...

Sep 14, 2025

More from this User

View all posts by admin