রাজধানীর ভাটারায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় অভিযুক্তের নাম আনার (৫০), সে জোয়ারসাহারা এলাকায় পরিচ্ছন্নকর্মীর কাজ করে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিসে (ওসিসি) চিকিৎসাধীন।
শিশুটির বাবা জানিয়েছেন, তার দুই ছেলে-মেয়ে। ছোট ছেলের বয়স দুই বছর। তিনি একটি হোটেলে কাজ করেন। তার স্ত্রী ছোট ছেলেকে নিয়ে বাসাবাড়িতে বুয়ার কাজ করেন। মেয়েটি বাসায় একাই থাকতো।
মেয়ে ধর্ষণের অভিযোগ তুলে বাবা বলেন, গত শনিবার দুপুরে আমাদের এলাকার প্রতিবেশী আনার (৫০) খাবারের প্রলোভন দেখিয়ে বাসায় ঢুকে জোরপূর্বক আমার মেয়েকে ধর্ষণ করে রক্তাক্ত জখম করে এবং তাকে ভয়ভীতি দেখায়। পরে পরে বাচ্চার মা বাসায় এসে দেখে, মেয়েকে রক্তাক্ত পড়ে থাকতে দেখে। পরে ঘটনাটি জানাজানি হয়ে গেলে স্থানীয় বিচারের আশ্বাস দেয়। কিন্তু কোনও বিচার হয় না। দিন দিন বাচ্চাটা অসুস্থ হয়ে যাচ্ছে। পরে আজ আমাদের বাড়িওয়ালা বলছে, বাচ্চাকে হাসপাতালে নিয়ে যেতে।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক বলেন, মঙ্গলবার রাত পৌনে ১১টায় শিশুটিকে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। শিশুটি ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।