রাজধানীতে আজ ৭ দলের বিক্ষোভ-সমাবেশ, যানজটে ভোগান্তির আশঙ্কা

রাজধানীতে আজ ৭ দলের বিক্ষোভ-সমাবেশ, যানজটে ভোগান্তির আশঙ্কা

জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন ও পিআর পদ্ধতি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে আজ রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে জামায়াতে ইসলামীসহ ৭টি রাজনৈতিক দল।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এসব কর্মসূচি। এদিকে, বিকালে অফিস ছুটির সময় কর্মসূচি থাকায় মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন, গুলিস্তান, প্রেসক্লাব, কাকরাইল ও শাহবাগ এলাকাসহ নগরীর বিভিন্ন এলাকায় তীব্র যানজট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ভোগ এড়াতে নগরবাসীকে সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

যে ৭টি দলের কর্মসূচি

বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

যেসব দাবিতে আন্দোলন

জামায়াতে ইসলামী বাংলাদেশ

বৃহস্পাতিবার বিকাল সাড়ে ৪টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করবে জামায়াত। এতে বক্তব্য রাখবেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতারা। অংশগ্রহণ করবেন মহানগর উত্তর ও দক্ষিণ উভয় শাখার নেতারা। বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে মিছিল শুরু হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যাওয়ার কথা রয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ

বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করবে করবে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। সমাবেশ শেষে মিছিলে নেতৃত্ব দেবেন দলের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

বাংলাদেশ খেলাফত মজলিস

বাদ আসর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের সামনে বিক্ষোভ মিছিল করবে মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস।

খেলাফত মজলিস

বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ করবে খেলাফত মজলিস। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের মহাসচিব অধ্যাপক আহমদ আবদুল কাদের।

এছাড়া, একই সময়ে, একই জায়গায় মিছিল করবে বাংলাদেশ খেলাফত আন্দোলন। সেখানে বিকাল ৪টায় চারটায় বিক্ষোভ করবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

অপরদিকে বিকাল সাড়ে ৪টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে সমাবেশ করবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

যা বলছে পুলিশ

মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শাহরিয়ার আলী বলেন, ‘জামায়েতসহ অন্যান্য রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে পুলিশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সদস্যদের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও রাখা হচ্ছে। যাতে করে রাজনৈতিক কর্মসূচি ঘিরে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে না পারে।’

যানজট নিয়ন্ত্রণে ডিএমপির ট্রাফিক বিভাগ সর্বোচ্চ চেষ্টা করবে বলেও জানান তিনি।

উল্লেখ্য,  জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন ও পিআর পদ্ধতি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে তিন দিনের এ কর্মসূচি আগামীকাল শুক্রবার বিভাগীয় শহরে এবং পর দিন সব জেলা ও উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে।

Comments

0 total

Be the first to comment.

জুলাই সনদ নিয়ে আদালতে না যাওয়ার অঙ্গীকার গণতান্ত্রিক অধিকারের সম্পূর্ণ পরিপন্থি: ৪ বাম দল BanglaTribune | রাজনীতি

জুলাই সনদ নিয়ে আদালতে না যাওয়ার অঙ্গীকার গণতান্ত্রিক অধিকারের সম্পূর্ণ পরিপন্থি: ৪ বাম দল

জুলাই সনদে সই করার পূর্বশর্ত হিসেবে অন্তত সাতটি দাবি তুলেছে চার বাম দল। দাবিগুলোর মধ্যে জুলাই সনদে স...

Oct 20, 2025

More from this User

View all posts by admin