রাজধানীতে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীতে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীর বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২১ সেপ্টেম্বর) রাত থেকে সোমবার (২২ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— উজিরপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. কামাল হোসেন (৪৮), কদমতলী ৫৩ নম্বর ওয়ার্ড যুবলীগ কর্মী মো. মনির হোসেন (৪৬), আওয়ামী লীগ কর্মী মো. জামাল হোসেন (৪০), ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো. রনি (৩৫), নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নোয়াখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু (৬৪) এবং গাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও হাইমচর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান গাজী (৬২)।

সোমবার (২২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়— রবিবার রাত ১০টার দিকে বেইলি রোড থেকে মো. কামাল হোসেনকে এবং রাত সাড়ে ১০টার দিকে জুরাইন এলাকা থেকে মো. মনির হোসেনকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম। একই রাত সাড়ে ১১টার দিকে ধানমন্ডির ১০/এ রোড এলাকা থেকে আব্দুল ওয়াদুদ পিন্টুকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম।

 আরও জানা গেছে, রবিবার সন্ধ্যা ৬টার দিকে চকবাজার এলাকা থেকে মো. রনিকে এবং রাত পৌনে ১২টার দিকে একই এলাকা থেকে মোহাম্মদ হাবিবুর রহমান গাজীকে গ্রেফতার করে ডিবি রমনা বিভাগের একটি টিম। একই দিন রাত দেড়টার দিকে বনশ্রী ডি ব্লক এলাকা থেকে মো. জামাল হোসেনকে গ্রেফতার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগের একটি টিম।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল আয়োজন, অর্থায়ন ও লোক সরবরাহের অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে ডিবি জানিয়েছে।

 

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin