রাজধানীতে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীতে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক মো. রুপসান (৩৬), ছাত্রলীগের সাবেক কর্মী ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক আওয়ামী লীগ এমপি জিল্লুর রহমানের অনুসারী মোহাম্মদ আলী শাহান (৩১), লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন আবিদ (৩৩) ও  ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাংস্কৃতিক সম্পাদক ও আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক আব্দুল মতিন ভুঁইয়া (৬২)।

ডিবি সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে ডিবি মতিঝিল-বিভাগের একটি দল মোহাম্মদপুর এলাকার নুরজাহান রোডে অভিযান চালিয়ে মো. রুপসানকে ও বিকাল আনুমানিক ৫টার দিকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতাল থেকে মোহাম্মদ আলী শাহানকে গ্রেফতার করা হয়। একই দিন দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে মুগদার টিটিপাড়া এলাকায় থেকে সাদ্দাম হোসেন আবিদকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগ।

এছাড়াও একই দিনে দুপুর দেড়টার দিকে ডিবি-লালবাগ বিভাগের একটি দল পুরানা পল্টন এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মতিন ভূঁইয়াকে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin