রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

রাজধানীতে শনিবার (১১ অক্টোবর) সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। ভোরের পর থেকেই হালকা বৃষ্টি শুরু হয়ে ধীরে ধীরে তা কোথাও হালকা আবার কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রূপ নেয়। দুপুর নাগাদ অনেক এলাকায় কমে এলেও অনেক এলাকায় এখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছেই। এই বৃষ্টি আগামী কয়েক দিন থেমে থেমে চলতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

Comments

0 total

Be the first to comment.

বৃষ্টি থাকবে কত দিন BanglaTribune | আবহাওয়া

বৃষ্টি থাকবে কত দিন

দেশজুড়ে বৃষ্টিপাতের ফলে ভ্যাপসা গরমের অনুভূতি অনেকটাই কমেছে। আগামী পাঁচ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin