রাজধানীতে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত তিনটি বাস ও একটি প্রাইভেটকারে আগুন

রাজধানীতে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত তিনটি বাস ও একটি প্রাইভেটকারে আগুন

রাজধানী ঢাকায় পার্কিং করা অবস্থায় একরাতে তিনটি বাস ও একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো ঘটেছে যাত্রাবাড়ী, বসুন্ধরা আবাসিক এলাকার গেট ও উত্তরা এলাকায়।

সোমবার (১০ নভেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (১১ নভেম্বর) ভোররাত পর্যন্ত সময়ের মধ্যে যানবাহনগুলোতে আগুন দেয় দুর্বৃত্তরা।

অগ্নিকাণ্ডের এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। তিনি জানান, মধ্যরাত থেকে ভোর পর্যন্ত চারটি পৃথক স্থানে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সব যানবাহনই তখন পার্কিং অবস্থায় ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রাত ১২টা ৫৫ মিনিটের দিকে রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর রাত ২টা ৮ মিনিটের দিকে যাত্রাবাড়ীর ইবনে সিনা হাসপাতালের সামনে রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাত ২টা ৩৫ মিনিটের দিকে ১০০ ফুট রোড-সংলগ্ন বসুন্ধরা গেট এলাকায় একটি প্রাইভেট কারে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর সর্বশেষ ভোর ৪টার দিকে উত্তরার সোনারগাঁও জনপদের খালপাড় এলাকায় রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৪টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এর আগে সোমবার ভোরে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় আকাশ ও ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন লাগে।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin