রাজধানীতে নারী সংবাদকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে নারী সংবাদকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগরের একটি বাসা থেকে স্বর্ণময়ী বিশ্বাস (২৮) নামে এক নারী সংবাদকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি একটি অনলাইন সংবাদমাধ্যমের গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় শেরেবাংলা নগরের নাভানা টাওয়ারের বাসা থেকে তাকে উদ্ধার করে ধানমন্ডির পপুলার হাসপাতালে নিয়ে যান স্বজনরা। পরে শেরেবাংলা নগর থানা-পুলিশ ওই হাসপাতাল থেকে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য রাতেই সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত স্বর্ণময়ী বিশ্বাসের বাড়ি ঝিনাইদহ জেলায়। তিনি গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। বাবা সত্যজিৎ বিশ্বাস, মা রোমা রানি বিশ্বাস ও ভাইয়ের সঙ্গে তিনি শেরেবাংলা নগরের ওই ফ্ল্যাটে বসবাস করতেন।

স্বর্ণময়ীর বড় ভাই সৌরভ বিশ্বাস বলেন, ‘দুপুরের পর থেকে আমার বোন রুমের ভেতর থেকে দরজা বন্ধ করে ছিল। দীর্ঘ সময় সাড়া না পেয়ে আমরা ডাকাডাকি করি। পরে অতিরিক্ত চাবি দিয়ে দরজা খুলে দেখি, সে ফ্যানের সঙ্গে ঝুলছে। আমি, আমার বাবা ও ভাবি মিলে দ্রুত তাকে নামিয়ে পপুলার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যরা তাকে ফাঁস নেওয়া অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ করা হয়নি। তাই একটি অপমৃত্যুর মামলা (ইউডি) করা হয়েছে।’

Comments

0 total

Be the first to comment.

দেশের প্রথম মরণোত্তর চক্ষুদানকারী ইনামুল হকের ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ BanglaTribune | শোক ও স্মরণ

দেশের প্রথম মরণোত্তর চক্ষুদানকারী ইনামুল হকের ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ

বিশিষ্ট সমাজসেবক, শিক্ষক, প্রকৌশলী ও বাংলাদেশে প্রথম মরণোত্তর চক্ষুদানকারী এ আর এম ইনামুল হকের ৪৮তম...

Nov 11, 2025
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক BanglaTribune | শোক ও স্মরণ

বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক

কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়া...

Sep 14, 2025

More from this User

View all posts by admin