রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৬৯৬ মামলা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৬৯৬ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ১ হাজার ৬৯৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গত শনিবার (১৩ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। এছাড়া ২৫৫ গাড়ি ডাম্পিং ও ৫৬টি গাড়ি রেকার করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

এমএমআই/এসআরএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin