রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ স্বাক্ষরিত হবে: ধর্ম উপদেষ্টা

রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ স্বাক্ষরিত হবে: ধর্ম উপদেষ্টা

কুমিল্লা: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সুশাসনের জন্য নির্বাচন অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সরকার এগিয়ে যাচ্ছে।

শুক্রবার (১০ অক্টোবর) কুমিল্লা শালবন বিহারে কঠিন চীবর দান উৎসবে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

খালিদ হোসেন বলেন, সরকার ঘোষিত তারিখে ফেয়ার ফ্রি কন্ট্রোভাশিয়াল নির্বাচন অনুষ্ঠিত হবে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার কাজও সরকার করে যাচ্ছে। এ নির্বাচনের মাধ্যমে ম্যান্ডেটপ্রাপ্ত দলকে ক্ষমতা হস্তান্তর করে পুরোনো ঠিকানায় ফিরে যাব। এর মাধ্যমে সাংবিধানিক ধারাবাহিকতা বহাল থাকবে। নির্বাচন না হলে নানা ধরনের অস্তিরতা দেখা দিতে পারে।

কুমিল্লা কোটবাড়ি নব শালবন বিহার অধ্যক্ষ কর্মবীর শ্রীমৎ শীল ভদ্র মহাথের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। দানোত্তম শুভ কঠিনচীবর দানোৎসব উৎসবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. হায়দার আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইফুল মালিক, বার্ডের সাবেক পরিচালক বিজয় কুমার বড়ুয়া, সাবেক ব্যাংক কর্মকর্তা সুরসেন সিংহ, সাংবাদিক অশোক বড়ুয়া প্রমুখ।

আরবি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin