রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা

রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৩টায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমির দোয়েল হলে বৈঠক শুরু হয়। এতে কমিশনের সভাপতি হিসেবে জুলাই সনদ চূড়ান্ত বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার কথা রয়েছে।

বিকাল ৪টায় প্রধান উপদেষ্টা সভাকক্ষ ত্যাগ করার পরও রাজনৈতিক নেতাদের সঙ্গে সংলাপ চলবে।

সংলাপ শেষে বিকাল সাড়ে ৫টায় সাংবাদিকদের ব্রিফ করবেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। পরে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা ব্রিফ করবেন।

Comments

0 total

Be the first to comment.

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান BanglaTribune | জাতীয়

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস...

Sep 15, 2025

More from this User

View all posts by admin