রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাংগুয়েজেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমএ ইন ইএলটি কোর্সে প্রক্রিয়া শুরু হয়েছে। এটি এক বা দুই বছর মেয়াদি কোর্স। ভর্তির আবেদন ফরম বিতরণ চলছে, জমার শেষ তারিখ ৩১ জুলাই।
ভর্তির ন্যূনতম যোগ্যতা
ক. এক বছর মেয়াদি এমএ ইন ইএলটি নিয়মিত মাস্টার্স প্রোগ্রাম:১. যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি; ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে। ২. আসনসংখ্যা ৪৫টি।৩. আবেদনকারীরা স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জনের তিন বছরের মধ্যে এ প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
খই দুই বছর মেয়াদি এমএ ইন ইএলটি নিয়মিত মাস্টার্স প্রোগ্রাম:
১. ইংরেজি ব্যতীত অন্য যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রি; ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে।২. আসনসংখ্যা ৪৫টি।৩. আবেদনকারীরা স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের তিন বছরের মধ্যে এ প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
আবেদনপত্র সংগ্রহ ও জমা
আবেদনপত্র সরাসরি অফিসে এসে অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয় লিংক থেকে ভর্তির আবেদন ফরম ডাউনলোড করে ভর্তির আবেদন ফি পাঁচশত টাকা নিচের হিসাবে জমা দাতে হবে। হিসাবের নাম: পরিচালক, ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাংগুয়েজেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় হিসাব নম্বর: ০২০০০০৫৮০৫৯৩৩ রাউটিং নম্বর: ০১০৮১২১১২ ব্যাংকের নাম: অগ্রণী ব্যাংক, রাজশাহী বিশ্ববিদ্যালয় করপোরেট শাখা ভর্তির আবেদন ফরম পূরণ করতে হবে। পূরণ করা আবেদন ফরমসহ ফি জমা দেওয়ার রসিদ/স্ক্রিনশট/ইমেজ কপি/পিডিএফ কপি পাঠাতে হবে।
আবেদন করতে লাগবে
অনলাইনে আবেদনকারীদেরকে সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কাগজপত্র ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ইনস্টিটিউটের অফিসে অবশ্যই জমা দিতে হবে।
ভর্তির জন্য লিখিত পরীক্ষা
এক বা দুই বছর মেয়াদি এমএ ইন ইএলটি নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করবে। প্রোগ্রামের ভর্তি ফিসহ অন্যান্য তথ্য ইনস্টিটিউট অফিসে যোগাযোগ করে জানা যাবে। অফিসের ঠিকানা : সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবন, কক্ষ নম্বর ২৩৩, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
ভর্তির গুরুত্বপূর্ণ তারিখ
১. আবেদনের শেষ তারিখ: ৩০ অক্টোবর ২০২৫,২. ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ৭ নভেম্বর ২০২৫, বেলা ১১টা থেকে দুপুর ১২টা।৩. ভর্তি পরীক্ষার স্থান: সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবন, রাজশাহী বিশ্ববিদ্যালয়।৪. ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের তারিখ: ১ থেকে ৫ নভেম্বর ২০২৫।৫. ভর্তির তারিখ: জরিমানা ছাড়া ১১ থেকে ১৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত, ৫০০ টাকা জরিমানা দিয়ে ১৯ থেকে ২৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত।৬. ওরিয়েন্টশন ও ক্লাস শুরু : ২৭ নভেম্বর ২০২৫ থেকে।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: