রাজশাহীতে ধর্মঘট প্রত্যাহার, বিকেল থেকে চলবে দূরপাল্লার বাস

রাজশাহীতে ধর্মঘট প্রত্যাহার, বিকেল থেকে চলবে দূরপাল্লার বাস

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে টানা চার দিন ধরে চলা দূরপাল্লার বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার বেলা ২টার দিকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন উত্তরবঙ্গ বাসমালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম।

নজরুল ইসলাম বলেন, শ্রমিকদের সঙ্গে মালিকদের বেতন নিয়ে যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল, তা অনেকটাই কেটে গেছে। ঢাকায় বেলা ১১টা থেকে টানা ২টা পর্যন্ত বাংলাদেশ পরিবহনমালিক সমিতির সঙ্গে সভা হয়েছে। সেখানে মালিকপক্ষ ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। তবে কী ধরনের সমঝোতা হয়েছে, তার রেজল্যুশন লেখা হচ্ছে। বিকেল ৪টা থেকে বাস ছেড়ে যাবে।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ঢাকায় শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের সভা হয়েছে। সভায় শ্রমিকদের দাবিদাওয়া পূরণ হয়েছে। মালিকেরা গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা গাড়ি চালাতে চান। তবে সভায় কী কী সিদ্ধান্ত হয়েছে, সেই রেজল্যুশন এখনো পাননি।

এর আগে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে হঠাৎ করে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় বাসমালিক সমিতি। এর পর থেকে এই তিন জেলার কোনো দূরপাল্লার বাস চলাচল করছিল না। আজ সোমবার দুপুরে ঢাকার গাবতলীতে বাসমালিক ও শ্রমিকদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বাস ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে ধর্মঘট প্রত্যাহারের পর থেকে রাজশাহীর শিরোইলে দূরপাল্লার বাস কাউন্টারগুলো খুলেছে। কাউন্টারের সামনে এনে রাখা হয়েছে বাস। শুরু হয়েছে টিকিট বিক্রিও।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin