রাকসু হল সংসদ ও সিনেট নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

রাকসু হল সংসদ ও সিনেট নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (রাকসু), হল ছাত্র সংসদ এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের চূড়ান্ত পদপ্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এতে মোট ৯০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাকসু নির্বাচনে ২৪৮ জন, সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৫৮ জন এবং ১৭টি আবাসিক হলের ছাত্র সংসদ নির্বাচনে ৫৯৭ জন পদপ্রার্থী রয়েছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান এসব তথ্য জানান।

প্রধান রিটার্নিং কর্মকর্তা জানান, রাকসু নির্বাচনে পদপ্রার্থী ২৪৮ জনের মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ১৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৩ জন, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

১৭টি আবাসিক হলে ভিপি পদে ৬১ জন, জিএস পদে ৫৮ জন এবং এজিএস পদে ৫৭ জন রয়েছেন। ‎এর মধ্যে মেয়েদের ৬টি আবাসিক হলে ভিপি পদে ১৬ জন, জিএস পদে ১৬ জন এবং এজিএস পদে ১৫ জন রয়েছেন। ফলে শীর্ষ ৩ পদে কোনও হলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ বিজয়ী হচ্ছে না।

এদিকে, রবিবার (১৪ সেপ্টেম্বর) লটারির মাধ্যমে প্রার্থীদের ব্যালট নম্বর প্রদান করা হয়েছে। এর আগে একই প্যানেলের সবাইকে একই ব্যালট নম্বর দেওয়ার নীতিমালা থাকলেও শনিবার স্বতন্ত্র প্রার্থীদের দাবির মুখে সব প্রার্থীর জন্য লটারির নীতিমালা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, ‎রাকসু নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০৫ জন। এর মধ্যে ছেলেদের ১১টি আবাসিক হলে ১৭ হাজার ৬০০ জন এবং মেয়েদের ৬টি আবাসিক হলে ১১ হাজার ৩০৫ জন ভোটার রয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin