রাকসু নির্বাচন: এক হলে ভিপি-এজিএস পদে এগিয়ে শিবির, জিএস স্বতন্ত্র

রাকসু নির্বাচন: এক হলে ভিপি-এজিএস পদে এগিয়ে শিবির, জিএস স্বতন্ত্র

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মন্নুজান হলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি ও এজিএস পদে এগিয়ে আছে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল। জিএস পদে এগিয়ে আছেন ‘আধিপত্য বিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম।

ঘোষিত ফলাফল অনুযায়ী, রাকসুর ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৯৭২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ২৩৬ ভোট। এই কেন্দ্রে রাকসুর জিএস পদে ‘আধিপত্য বিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার ভোট পেয়েছেন ৮৪১টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফাহিম রেজা পেয়েছেন ৪৯৫ ভোট। এজিএস পদে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির। তিনি পেয়েছেন ৫৫৩ ভোট। প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩৭৮ ভোট।

এ ছাড়া নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ইতোমধ্যে আরও তিনটি হলের ভোট গণনা শেষ হয়েছে। সেগুলোর ফলাফল কিছুক্ষণের মধ্যে ঘোষণা করা হবে।

Comments

0 total

Be the first to comment.

রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ভোট গ্রহণ, নিরাপত্তায় থাকবে দুই হাজার পুলিশ BanglaTribune | রাজশাহী বিভাগ

রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ভোট গ্রহণ, নিরাপত্তায় থাকবে দুই হাজার পুলিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ...

Sep 16, 2025

More from this User

View all posts by admin