রাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ছাত্রদলের বিদ্রোহী ভিপি প্রার্থী

রাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ছাত্রদলের বিদ্রোহী ভিপি প্রার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে স্বতন্ত্র সহ-সভাপতি (ভিপি) পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করেছেন শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

মিঠু বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঘোষিত প্যানেলকে পূর্ণ সমর্থন জানিয়ে স্বতন্ত্র ভিপি পদের প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছি। তবে,সিনেটে (স্বতন্ত্র) ছাত্র প্রতিনিধি হিসেবে আমার প্রার্থীতা থাকবে।  

তাকে ছাত্রদলের প্যানেলে না রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি ছাত্রদলের একটি সাংগঠনিক দায়িত্বে রয়েছি। ছাত্রদল মনে করেছে আমি সাংগঠনিক দায়িত্ব পালন করবো, তাই আমাকে প্যানেলে রাখেনি। তবে, কোনো চাপের কারণে আমি মনোনয়ন প্রত্যাহার করিনি।

এর আগে, গত ৭ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। সেখানে জায়গা না পেয়ে স্বতন্ত্রভাবে মনোনয়ন সংগ্রহ করেন এই নেতা।

জেএইচ  

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin