রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ভোটগ্রহণ, কোন হলের ভোটারেরা কোন কেন্দ্রে জেনে নিন

রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ভোটগ্রহণ, কোন হলের ভোটারেরা কোন কেন্দ্রে জেনে নিন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্রপ্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ ৯টি ভবনের ১৭টি কেন্দ্রের ৯৯০টি বুথে অনুষ্ঠিত হবে। কোন হলের ভোটাররা কোন কেন্দ্রে ভোট দেবেন তা জানিয়েছে নির্বাচন কমিশন। আজ শুক্রবার নির্বাচন কমিশনের সদস্য ও নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপনবিষয়ক কমিটির আহ্বায়ক মোহাম্মদ আবদুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী একাডেমিক ভবনে ভোট দেবেন দুটি হলের ভোটাররা। ভবনটির উত্তর গেট দিয়ে প্রবেশ করে ১২৮ নম্বর কক্ষে জুলাই-৩৬ হল এবং দক্ষিণ-পূর্ব গেট ব্যবহার করে ১২২ নম্বর কক্ষে রোকেয়া হলের শিক্ষার্থীরা ভোট দেবেন।

মমতাজ উদ্দিন কলা ভবনে সমাজকর্ম বিভাগের ১৫৬ নম্বর কক্ষে ভোট দেবেন মন্নুজান হল; ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ কলা ভবনে ১৫০ নম্বর গ্যালারিতে শহীদ জিয়াউর রহমান হলের ভোটাররা ভোট দেবেন।

রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে ভোট দেবেন তিনটি হলের ভোটাররা। ভবনের পূর্ব-মধ্য গেট দিয়ে ঢুকে ১৪৬ নম্বর কক্ষে তাপসী রাবেয়া হল, পূর্ব-দক্ষিণ ফটক দিয়ে প্রবেশ করে ১১৯ নম্বর কক্ষে বেগম খালেদা জিয়া হল এবং দক্ষিণ–পশ্চিম ফটক ব্যবহার করে ১২৩ নম্বর কক্ষে রহমতুন্নেসা হলের শিক্ষার্থীরা ভোট দেবেন।

এদিকে জাবির ইবনে হাইয়ান বিজ্ঞান ভবনে ভোট দেবেন দুটি হলের ভোটাররা। ভবনের ১৩৩ নম্বর কক্ষে শহীদ হবিবুর রহমান হল এবং ১০১ নম্বর কক্ষে শহীদ শামসুজ্জোহা হলের ভোটাররা ভোট দেবেন।

জামাল নজরুল বিজ্ঞান ভবনের সিএসএলের ১২৫ নম্বর কক্ষে বিজয়-২৪ হল এবং দক্ষিণ-পশ্চিম ফটক ব্যবহার করে ১১৬ নম্বর কক্ষে নবাব আবদুল লতিফ হলের ভোটাররা ভোট দেবেন।

সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ১৩৩ নম্বর কক্ষে শেরে বাংলা ফজলুল হক হল এবং ২০৮ নম্বর কক্ষে মতিহার হল; জগদীশ চন্দ্র একাডেমিক ভবনের টিচার্স লাউঞ্জে মাদার বখশ হল এবং ১০৫ নম্বর কক্ষে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ভোটাররা ভোট দেবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের পূর্ব হলরুমে সৈয়দ আমীর আলী হল এবং পশ্চিম হলরুমে শাহ মখদুম হলের শিক্ষার্থীদের ভোট গ্রহণ চলবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট গ্রহণ শেষে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে ভোট গণনা এবং কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোটের ফলাফল ঘোষণা করা হবে। ভোট গণনার পুরো প্রক্রিয়া সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত থাকবে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin