রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নার্গিস খাতুন (৫৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি পাবনা জেলার সুজানগগর এলাকার বাসিন্দা।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার সকালে হাসপাতাল থেকে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ৫ সেপ্টেম্বর রাত ২টার দিকে জ্বর ও অন্যান্য সমস্যা নিয়ে রামেক হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি হন নার্গিস। তিনি ৭ দিন ধরে জ্বরে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সামবার সেখানেই সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

রামেক হাসপাতালের প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে হাসপাতালে এক শিশুসহ ২৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৭ জন নারী ও দুইজন শিশু রয়েছেন। তারা সবাই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বলেন, চলতি মৌসুমে এখন হাসপাতালে ৫৬১ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৫২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ৮ জন মৃত্যুবরণ করেছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। #

সাখাওয়াত হোসেন/এমএন/জিকেএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin