রামপাল বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ-টেন্ডারের অনিয়ম অনুসন্ধানে দুদক

রামপাল বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ-টেন্ডারের অনিয়ম অনুসন্ধানে দুদক

বাগেরহাট রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে আউটসোর্সিং কর্মচারী নিয়োগ ও টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং বিদ্যুৎকেন্দ্রের মালামাল অবৈধভাবে বিক্রয় করে অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদক মহাপরিচালক বলেন, এনফোর্সমেন্ট ইউনিট অভিযোগের সত্যতা পাওয়ার পর অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৭ জুন যন্ত্রপাতি লুটপাট, বাংলাদেশি ও ভারতীয় কর্মচারীদের মধ্যে বেতনবৈষম্যসহ কয়েকটি অভিযোগ খতিয়ে দেখতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের কার্যালয়ে অভিযান চালায় দুদক। বাগেরহাট জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়েছিল।

তিনি বলেন, দুদেশের নাগরিকদের বেতন বৈষম্য, কর মওকুফে অনিয়ম, কয়লা ক্রয়ে নয়ছয়সহ বিভিন্ন অনিয়মের প্রথামিক সত্যতা পাওয়া গেছে। অনিয়ম সংক্রান্ত তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়েছে। এসব প্রধান কার্যালয়ে পাঠানো হবে।

ভারত ও বাংলাদেশ যৌথ বিনিয়োগে ২০১০ সালে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়। ২০১৩ সালে বিআইএফপিসিএল ও বিপিডিবির মধ্যে বিদ্যুৎ ক্রয়চুক্তি সই হয়। ওই বছরই কেন্দ্রটির জন্য জমি অধিগ্রহণ, জমি ভরাট ও সড়ক নির্মাণের কাজ শুরু হয়। ২০২২ সালের ২৩ ডিসেম্বর বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে।

এসএম/এমএএইচ/এমএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin