রাঙ্গামাটিতে নৌকা ডুবে শিশুর মৃত্যু, মা-ভাই নিখোঁজ

রাঙ্গামাটিতে নৌকা ডুবে শিশুর মৃত্যু, মা-ভাই নিখোঁজ

রাঙ্গামাটির লংগদু উপজেলায় আকস্মিক ঝড়ে নৌকাডুবির ঘটনায় রানা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা শিরিন আক্তার ও ভাই মাসুম এখনও নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার গুলশাখালীতে এই ঘটনা ঘটে। নিখোঁজ দুইজনকে উদ্ধারে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সদস্যরা কাজ করছে।

জানা গেছে, মঙ্গলবার লংগদু গুলশাখালী বাজার থেকে স্ত্রী ও তিন সন্তান নিয়ে নিজ বাড়িতে ফেরার পথে ঝড়ো বাতাসের কবলে পড়েন এফআইডিসি টিলার বাসিন্দা আছর উদ্দিন। এ ঘটনার পর সেনা সদস্যরা আছর উদ্দিন ও মেয়ে সালমাকে জীবিত উদ্ধার করে। পরে ৭ বছর বয়সী ছেলে রানার মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনও আছর উদ্দিনের স্ত্রী শিরিন আকতার ও ৫ বছর বয়সী আরেক ছেলে মাসুম নিখোঁজ রয়েছেন।

এদিকে, একই সময়ে লংগদুর কাট্টলী বিল এলাকায় তিনটি মাছ ধরার নৌকা উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে দুর্ঘটনার শিকার ৬ জেলেকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।

/আরএইচ

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin