রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শিশুর 

রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শিশুর 

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ার মরিয়মনগর ইউনিয়নে বেয়ানবাজার এলাকায় একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিনহাজুল ইসলাম (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মিনহাজ বেতাগী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাউখালী গ্রামের মাওলানা বাড়ির নজরুল ইসলামের ছেলে। সে কয়েকদিন আগে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বাংলানিউজকে জানান, নির্মাণাধীন বাড়ির পাশ ঘেঁষে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইন গেছে। ছেলেটি বাড়ির ছাদে খেলা করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।  

এমআর/পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin