রান্নাঘরের টাইলস পরিষ্কারের সহজ উপায়

রান্নাঘরের টাইলস পরিষ্কারের সহজ উপায়

নিয়মিত রান্নাঘরের টাইলসের ব্যবহারে চকচকে ভাব নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় টাইলসের মাঝের অংশে ময়লা জমে। প্রতিদিন ভালো করে মুছলেও এই জমে থাকা ময়লা সহজে দূর করা যায় না। তবে কঠিন দাগছোপ পরিষ্কার করতে হাতের কাছে থাকা ঘরোয়া জিসিনপত্র ব্যবহার করতে পারেন। এতে খুব সহজে রান্নাঘরের টাইলস পরিষ্কার করতে পারবেন।

বাসন মাজার সাবান দিয়েরান্নাঘরের টাইলসে লালচে বা গোলাপি বর্ণের দাগগুলো ডিশ ওয়াশিং সোপ দিয়ে ঘষামাজা করলে উঠে যাবে। খুব বেশি ঘষামাজা করতে হবে না। তবে কঠিন দাগ তুলতে হলে অবশ্যই চিকন ব্রাশ ব্যবহার করতে হবে।

ভিনিগারের ব্যবহারএক বালতি পানির সঙ্গে দুই কাপ ভিনিগার মিশিয়ে রান্নাঘরের মেঝে মুছে নিলে দাগ দূর হবার পাশাপাশি টাইলসের জীবাণুও ধ্বংস হবে। এছাড়া ১ টেবিল চামচ সাদা ভিনেগারের সঙ্গে ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে পেস্ট তৈরি করে টাইলসের উপরে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ঘষে ঘষে মুছে ফেলুন। এতে করে টাইলসে পানির দাগ তাড়াতাড়ি পরিষ্কার হবে। ব্লিচিং পাউডারঅনেক দিনের জমে থাকা তেল পরিষ্কার করতে ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারেন। অল্প ব্লিচিং পাউডার পানিতে মিশিয়ে টাইলসে লাগিয়ে নিন। তারপর নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। ব্লিচ ব্যবহার করার আগে অবশ্যই গ্লাভস পরবেন।

বরফের ব্যবহার রান্নাঘরের সিঙ্ক বা টাইলস থেকে আঁশটে দুর্গন্ধ হলে লেবুর রস মাখিয়ে তার উপর দিয়ে বরফ ঘষে নিন। দেখবেন টাইলস পরিষ্কার হয়ে দুর্গন্ধ চলে গিয়েছে। এছাড়া ভিনিগার আইস ট্রেতে ঢেলে বরফ জমিয়ে নিতে পারেন। সেই বরফ দিয়ে সরাসরি পরিষ্কারও করতে পারেন।

বেকিং সোডা ব্যবহার করে টাইলসের কোণাগুলো পরিষ্কার করতে পানি আর বেকিং সোডা ব্যবহার করতে পারেন। ১ কাপ বেকিং সোডা, ১ কাপ গরম পানি মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন। এবার টুথব্রাশে পেস্ট লাগিয়ে দাগের জায়গায় স্ক্রাব করে নিন। ১০ মিনিট রেখে গরম পানি দিয়ে ধুয়ে নিন। রান্নাঘরের টাইলস খুব সহজেই ঝকঝকে হয়ে যাবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ওভেন ক্লিন

এসএকেওয়াই/কেএসকে/এএসএম

Comments

0 total

Be the first to comment.

সামুদ্রিক মাছ কেন খাবেন Jagonews | লাইফস্টাইল

সামুদ্রিক মাছ কেন খাবেন

আপনি কি দিনভর অবসাদ, ঘুমের অস্বস্তি কিংবা চুল ঝরে যাওয়ার সমস্যায় ভুগছেন? অল্প খেয়ে ওজন বাড়ছে? বা ত...

Sep 13, 2025

More from this User

View all posts by admin