রাশফোর্ডের জোড়া গোলে জয়ে শুরু বার্সার

রাশফোর্ডের জোড়া গোলে জয়ে শুরু বার্সার

নিউক্যাসল ইউনাইটেড ১-২ বার্সেলোনা

ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা ইংলিশ ফ্যানরা একটু কষ্ট পেতেই পারেন। ইউনাইটেডে যে মার্কাস রাশফোর্ডকে সবাই দেখতে চান, উয়েফা চ্যাম্পিয়নস লিগে সেটারই এক ঝলক দেখালেন বার্সেলোনার এই ইংলিশ ফরোয়ার্ড, সেটাও আবার ইংলিশ ক্লাবের বিপক্ষে!

রাশফোর্ডের জোড়া গোলে ২-১ গোলের ব্যবধানে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে ভালো শুরু পেলো হ্যান্সি ফ্লিকের দল। 

সেন্ট জেমস পার্কে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ম্যাচের ৫৮ মিনিটে স্কোরশিটে নাম তোলেন রাশফোর্ড। জুলস কুন্দের ক্রস থেকে হেডে গোল করেন এই ইংলিশম্যান।

মিনিট দশেক পর ২০ গজ দূরত্ব থেকে মারা ‘মিসাইল’ শটে দেখা পেলেন আরও এক গোল। ফলে হ্যারি কেইনের পর দ্বিতীয় ইংলিশ হিসেবে ইউসিএলে ইংল্যান্ডের বাইরের ক্লাবের হয়ে ইপিএলের ক্লাবের নিপক্ষে জোড়া গোল করলেন রাশফোর্ড।

ম্যাচের ৯০ মিনিটে অ্যান্থনি গর্ডন গোল করে ব্যবধান কমান। শেষমেশ আর কোনো গোল না পেলে হার দিয়েই ইউসিএল প্রত্যাবর্তন শুরু নিউক্যাসলের।

/এএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin