রাশিয়া–ইউক্রেনের পাল্টাপাল্টি ‘ব্যাপক’ হামলা, দুই দেশে অন্তত ৭ জন নিহত

রাশিয়া–ইউক্রেনের পাল্টাপাল্টি ‘ব্যাপক’ হামলা, দুই দেশে অন্তত ৭ জন নিহত

আকাশপথে রাতভর রাশিয়ার ‘ব্যাপক’ হামলায় ইউক্রেনে অন্তত তিনজন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট জেলেনস্কি লিখেন, রাজধানী কিয়েভ ছাড়াও ওদেসা, সুমি, ঝাপোরিঝিয়া, পোলতাভাসহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে একযোগে ‘ব্যাপক’ হামলা চালিয়েছে রাশিয়ার বাহিনী। আবাসিক এলাকা ও বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া ৬১৯টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে ইউক্রেনজুড়ে হামলা চালিয়েছে। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘ব্যাপক হামলায়’ রুশ বাহিনী ‘নির্ভুল অস্ত্র’ ব্যবহার করেছে। মূলত সামরিক ও শিল্প স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

এদিকে রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির সামারা অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় চারজন নিহত হয়েছেন। কিয়েভ বলছে, সেখানে রাশিয়ার উল্লেখযোগ্য একটি তেল পরিশোধন কেন্দ্রে হামলা চালিয়েছে তারা।

পাশ্বর্বর্তী সারাতোভ অঞ্চলে অবস্থিত রাশিয়ার আরেকটি তেল পরিশোধন কেন্দ্রে হামলা চালানোর কথা জানিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর কয়েক দফার চেষ্টার পরও ইউক্রেনে চলমান যুদ্ধ থামেনি।

Comments

0 total

Be the first to comment.

ড্রোনের কারণে ডেনমার্কে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ, কারা কেন ওড়াচ্ছে Prothomalo | ইউরোপ

ড্রোনের কারণে ডেনমার্কে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ, কারা কেন ওড়াচ্ছে

ডেনমার্কের বিমানবন্দরের ওপর দিয়ে ওড়ানো ড্রোনগুলো কোনো ‘পেশাদার গোষ্ঠীর’ কাজ বলে মনে হচ্ছে বলে জানিয়ে...

Sep 25, 2025
গাজায় জাতিগত নিধনের মধ্যেই এক মাসে ইসরায়েলে ১ লাখ বুলেট পাঠিয়েছে যুক্তরাজ্য Prothomalo | ইউরোপ

গাজায় জাতিগত নিধনের মধ্যেই এক মাসে ইসরায়েলে ১ লাখ বুলেট পাঠিয়েছে যুক্তরাজ্য

গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর চলমান জাতিগত নিধন অভিযানের মধ্যেই গত আগস্ট মাসে যুক্তরাজ্য থেকে ইসরা...

Oct 01, 2025

More from this User

View all posts by admin