রাশিয়ার পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত

রাশিয়ার পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত

রাশিয়ার ফার ইস্ট অঞ্চলের কামচাতকা উপকূলে আজ শুক্রবার ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য দিয়েছে।

ইউএসজিএস বলছে, কামচাতকা অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে প্রায় ১২৮ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটির উৎপত্তি। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।

প্রাথমিকভাবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পর পার্শ্ববর্তী উপকূলীয় এলাকাগুলোয় বিপজ্জনক জলোচ্ছ্বাসের আশঙ্কায় বিশেষ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর রাশিয়ার এ অঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তারও আগে গত জুলাইয়ে কামচাতকা উপদ্বীপের কাছে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।

এতে প্রশান্ত মহাসাগরে প্রায় ৪ মিটার পর্যন্ত উচ্চতার সুনামি হয়েছিল। তখন হাওয়াই থেকে শুরু করে জাপান পর্যন্ত বিভিন্ন এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল।

Comments

0 total

Be the first to comment.

ড্রোনের কারণে ডেনমার্কে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ, কারা কেন ওড়াচ্ছে Prothomalo | ইউরোপ

ড্রোনের কারণে ডেনমার্কে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ, কারা কেন ওড়াচ্ছে

ডেনমার্কের বিমানবন্দরের ওপর দিয়ে ওড়ানো ড্রোনগুলো কোনো ‘পেশাদার গোষ্ঠীর’ কাজ বলে মনে হচ্ছে বলে জানিয়ে...

Sep 25, 2025
গাজায় জাতিগত নিধনের মধ্যেই এক মাসে ইসরায়েলে ১ লাখ বুলেট পাঠিয়েছে যুক্তরাজ্য Prothomalo | ইউরোপ

গাজায় জাতিগত নিধনের মধ্যেই এক মাসে ইসরায়েলে ১ লাখ বুলেট পাঠিয়েছে যুক্তরাজ্য

গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর চলমান জাতিগত নিধন অভিযানের মধ্যেই গত আগস্ট মাসে যুক্তরাজ্য থেকে ইসরা...

Oct 01, 2025

More from this User

View all posts by admin