রাস্তা বন্ধ করে যাতায়াত: পুলিশ কমিশনার নাজমুল সাময়িক বরখাস্ত

রাস্তা বন্ধ করে যাতায়াত: পুলিশ কমিশনার নাজমুল সাময়িক বরখাস্ত

সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে নিজে যাতায়াত করার ঘটনায় দুই মাস আগে প্রত্যাহার হওয়া গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার নাজমুল করিম খানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘গাজীপুর মহানগর পুলিশের কমিশনার (বর্তমানে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত) মো. নাজমুল করিম খানকে জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক। সেহেতু তাকে সরকারি চাকরি আইনের বিধান অনুযায়ী সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।’

এতে আরও উল্লেখ করা হয়, সাময়িক বরখাস্তকালীন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

গত দুই মাস আগে নাজমুল করিম খানকে সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে নিজে ঢাকা থেকে গাজীপুরে যাতায়াত করার অভিযোগে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছিল।

এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়, যেখানে দেখা যায় তার যাতায়াতের সময় সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। এ বিষয়ে তীব্র জনঅসন্তোষের পরপরই তাকে গাজীপুর মহানগর পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin