রাতে এশিয়া কাপের ‘ডেড রাবার’ ম্যাচে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা

রাতে এশিয়া কাপের ‘ডেড রাবার’ ম্যাচে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা

এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে আজ মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে দু’দল। ফাইনালের দুই দল আগেই নিশ্চিত হওয়ায় ম্যাচটি মূলত ‘ডেড রাবার’ যার ফলাফল আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে কোনো প্রভাব ফেলবে না।

ভারত এরইমধ্যে টানা দুই জয়ে আসরের ফাইনাল নিশ্চিত করেছে। বিপরীতে টানা দুই হারে বিদায় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার। ফলে শুধুই নিয়মরক্ষার ম্যাচ হতে যাচ্ছে এটি। মেগা ফাইনালে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান।

একাদশে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে ভারতীয় দলে। পেসার জাসপ্রীত বুমরাহর পরিবর্তে সুযোগ পেতে পারেন হার্ষিত রানা অথবা আর্শদ্বীপ সিং। মিডল অর্ডারে খেলতে পারেন রিঙ্কু সিং অথবা জিতেশ শর্মা।

বিপরীতে লঙ্কান শিবিরে আসতে পারে এক পরিবর্তন। করুনারত্নের পরিবর্তে একাদশে ফিরতে পারেন কামিল মিশারা।

উল্লেখ্য, দু’দলের সাম্প্রতিক পরিসংখ্যানে এগিয়ে ভারত। মুখোমুখি শেষ ৫ লড়াইয়ের চারটিতেই জিতেছে মেন ইন ব্লু’রা। তবে দুবাইয়ে ২০২২ এশিয়া কাপ আসরে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছিলো শ্রীলঙ্কা। সেই আত্মবিশ্বাসে জয় দিয়ে আসর শেষ করতে চাইবে লঙ্কানরা। ভারতও চাইবে অপরাজিত থেকে ফাইনাল খেলতে।

/এমএইচআর

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin