রাতে ‘লাফ দেন’ কাপ্তাই হ্রদে, ভোরে লাশ উদ্ধার

রাতে ‘লাফ দেন’ কাপ্তাই হ্রদে, ভোরে লাশ উদ্ধার

রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে রাঙামাটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চম্পানিরমার টিলা এলাকা থেকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। উদ্ধার হওয়া লাশটি ওই এলাকার বাসিন্দা হারুন উর রশিদের (৫০)।

ফায়ার সার্ভিস জানায়, কাপ্তাই হ্রদের তীরে হারুন উর রশিদের বাড়ি। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে তিনি নিখোঁজ হন। খবর পেয়ে ভোরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি অভিযান চালিয়ে তাঁর লাশ উদ্ধার করে। এরপর লাশটি রাঙামাটির কোতোয়ালি থানার পুলিশে হস্তান্তর করা হয়েছে।

রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন প্রথম আলোকে বলেন, হারুন উর রশিদ মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন। রাতে বাড়ির বারান্দা থেকে তিনি কাপ্তাই হ্রদে লাফ দেন। অন্ধকারে উদ্ধার অভিযান চালানোর মতো পরিস্থিতি না থাকায় ভোরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালায়। এ সময় লাশটি উদ্ধার হয়েছে। পরিবারের অভিযোগের আলোকে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin