বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সর্বোচ্চ সাজা না দিয়ে ৫ বছর কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায় ঘোষণাকে অনেকটা আধ ঘুমে, ঝিমিয়ে থেকে কিংবা আসামির ডকে থাকা টিভি স্ক্রিনে চোখ রেখে সময় পার করেছেন তিনি।