রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের খেলার মাঠে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে অর্থনীতি বিভাগ ও বাংলা বিভাগের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) দুপুর আড়াইটায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা ব্যবস্থাপনা কমিটির আয়োজন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে খেলা শেষে দুই দল ১-১ গোলে সমতা পায়। পরবর্তী সময়ে টাইব্রেকারে বাংলা বিভাগ জয় লাভ করে। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা বাংলা বিভাগের বদিউজ্জামান সেতু, ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয় বাংলা বিভাগের আহসান হাবীব এবং ম্যান অব দ্য ম্যাচ ও সেরা গোলকিপার নির্বাচিত হয় বাংলা বিভাগের লিখন বিশ্বাস। 

উল্লেখ্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদারের সার্বিক দিকনির্দেশনায় আয়োজিত এই আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ৫টি বিভাগের শিক্ষার্থীরা আলাদাভাবে ৫টি টিমে খেলায় অংশগ্রহণ করে। 

আগামী ১৩ অক্টোবর টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। এরপর ধারাবাহিকভাবে অন্যান্য ম্যাচ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম আলী। এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) মো. নজরুল ইসলাম, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলাধুলা ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মো. জাবেদ ইকবালসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া বলেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রম থাকা দরকার। আমরা সে বিষয়ে গুরুত্ব দিয়েছি। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপন প্রকল্প একনেক সভায় অনুমোদিত হওয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত স্থানে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য ইতোমধ্যে আমরা মাঠের ব্যবস্থা করেছি। শিক্ষার্থীরা তাদের স্থায়ী ক্যাম্পাসের মাঠে খেলাধুলাসহ বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করতে পারছে দেখে আমরা আনন্দিত। 

প্রো-ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের বিজয়ী ও রানার্সআপ দলসহ টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্যান্য দলকেই শুভেচ্ছা জানান এবং এত সুন্দর টুর্নামেন্ট আয়োজনের জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলাধুলা ব্যবস্থাপনা কমিটির আহ্বায়কসহ সদস্যদের ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতে এই ধরনের টুর্নামেন্ট আরও আয়োজন করার জন্য সংশ্লিষ্ট কমিটিকে নির্দেশনা দেন।

Comments

0 total

Be the first to comment.

‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক বৈঠক BanglaTribune | প্রেস রিলিজ

‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক বৈঠক

রাজধানীতে ‘জুলাই জোট’ আয়োজিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক...

Oct 27, 2025
বাংলাদেশের বাজারে এলো সনি ব্রাভিয়ার নতুন মডেলের টিভিসহ ৩টি পণ্য BanglaTribune | প্রেস রিলিজ

বাংলাদেশের বাজারে এলো সনি ব্রাভিয়ার নতুন মডেলের টিভিসহ ৩টি পণ্য

বাংলাদেশের বাজারে নিয়ে এলো জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র সর্বশেষ মডেলের ব্রাভিয়া টিভি, সাউন্ড ব...

Sep 25, 2025

More from this User

View all posts by admin