‘রেজাল্টের খুশিতে, দোয়া দিলাম বিকাশ-এ’ অভিনন্দন কার্ড বিকাশ অ্যাপে

‘রেজাল্টের খুশিতে, দোয়া দিলাম বিকাশ-এ’ অভিনন্দন কার্ড বিকাশ অ্যাপে

প্রকাশ হয়েছে এইচএসসি পরীক্ষার ফলাফল। শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ এ পর্বের সফলতাকে উদযাপন করা, শুভেচ্ছা জানানোর ঐতিহ্য বহু পুরনো।

‘রেজাল্টের খুশিতে, দোয়া দিলাম বিকাশ-এ’ সংবলিত দুইটি নান্দনিক কার্ড অ্যাপে ইতোমধ্যে যুক্ত করা হয়েছে। বিকাশ অ্যাপে এইচএসসি শিক্ষার্থীদের জন্য অভিনন্দন পাঠানোর এই বিশেষ সুবিধা দূরে থেকেও আনন্দে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দিয়েছে।

এইচএসসি পাশ করা শিক্ষার্থীদের অভিনন্দন জানাতে বিকাশ অ্যাপের সেন্ড মানি আইকনে গিয়ে পরের ধাপে মোবাইল নম্বর দিতে হবে। এরপরে টাকার অংক বসিয়ে অভিনন্দন কার্ড নির্বাচন করতে হবে।

পরের ধাপে কার্ডের দেয়া ম্যাসেজ “তোমার জীবনে আসুক সাফল্য, আর তুমি পৌঁছে যাও উন্নতির শীর্ষে” নির্বাচন করতে পারেন অথবা গ্রাহক চাইলে নিজের পছন্দমত শুভেচ্ছা বার্তা লিখে সংযুক্ত করে নিতে পারেন। কার্ডের নিচের অংশে নাম বা স্বাক্ষর বা নিজের পছন্দমত সম্পর্কের নামও যুক্ত করে দিতে পারবেন। এরপর পিন দিয়ে লেনদেন সম্পন্ন করলে যাকে পাঠানো হয়েছে তাঁর কাছে অভিনন্দন বার্তা সহ শুভেচ্ছা পৌঁছে যাবে।

প্রসঙ্গত ঈদ, বৈশাখ সহ বিভিন্ন উৎসব বা উপলক্ষ্যে অভিনন্দন ও শুভেচ্ছা পাঠাতে বিকাশ অ্যাপের এই গ্রিটিংস কার্ড বেশ জনপ্রিয়। বার্তা ও ছবি সম্বলিত গ্রিটিংস কার্ডগুলো গ্রহণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নিজেদের অনুভূতিও প্রকাশ করতে পারছেন প্রিয়জনরা।

জেএইচ

Comments

0 total

Be the first to comment.

বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডে আবারও বর্ষসেরা প্রতিষ্ঠানের সম্মাননা পেল ওয়ালটন Banglanews24 | কর্পোরেট কর্নার

বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডে আবারও বর্ষসেরা প্রতিষ্ঠানের সম্মাননা পেল ওয়ালটন

দেশের শিল্প, ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে অসামান্য অবদানের জন্য বছরের সেরা ব্যবসায় উদ্যোক্তা প্রতিষ্ঠ...

Sep 25, 2025
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রামের উদ্বোধন Banglanews24 | কর্পোরেট কর্নার

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রামের উদ্বোধন

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) প্রোগ্রামের প্র...

Sep 13, 2025

More from this User

View all posts by admin