রেললাইনে বিকল যাত্রীবাহী অটোরিকশা, ট্রেনের ধাক্কায় মা-মেয়ে নিহত

রেললাইনে বিকল যাত্রীবাহী অটোরিকশা, ট্রেনের ধাক্কায় মা-মেয়ে নিহত

রাস্তা পার হতে কেবল রেললাইনে উঠেছিল সিএনজিচালিত অটোরিকশাটি। সঙ্গে সঙ্গে ইঞ্জিন বিকল হয়ে যায়। অটোরিকশায় থাকা যাত্রীরা নেমে ধাক্কা দিয়ে এটিকে লাইন থেকে নামানোর চেষ্টা করেন। এরপরও শেষ রক্ষা হয়নি। ট্রেনের ধাক্কায় অটোরিকশাটির যাত্রী মা ও নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা দেড়টায় দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের মৌলভী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ধাক্কা দেওয়া ট্রেনটির নাম মহানগর এক্সপ্রেস। ধাক্কায় অটোরিকশাটি অন্তত ৪০ গজ দূরে রেললাইনের পাশে খাদে পড়ে যায়।

নিহত দুজন হলেন মৌলভীপাড়া এলাকার বাসিন্দা বদিউল আলমের স্ত্রী মাহমুদা বেগম (৪৫) ও তাঁর মেয়ে সানজিদা সুলতানা (২৫)। এ ঘটনায় সানজিদা সুলতানার এক বছরের শিশুও আহত হয়েছে।

নিহতের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আলাউদ্দিন।

পুলিশ জানায়, উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুপ্তাখালী এলাকায় সানজিদা সুলতানার নানাশ্বশুর মারা যান। তাঁর মরদেহ দেখতে সিএনজিচালিত অটোরিকশায় একই পরিবারের চারজন সেখানে গিয়েছিলেন। ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ট্রেন আসার আগেই রেললাইনে অটোরিকশাটি আটকে ছিল। পরে নিহত মাহমুদা বেগমের স্বামী ও ছেলে অটোরিকশা থেকে নেমে ধাক্কা দিয়ে এটিকে সরানোর চেষ্টা করেছিলেন। তবে মুহূর্তেই ট্রেন চলে আসায় এতে ধাক্কা লাগে। এ সময় মাহমুদা বেগম ও সানজিদা সুলতানা গুরুতর আহত হন।

এ ঘটনার পরই গুরুতর আহত মাহমুদা, সানজিদাকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁদের মৃত্যু হয়।

জানতে চাইলে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আশরাফ ছিদ্দিক প্রথম আলোকে বলেন, তাঁরা অটোরিকশাটি উদ্ধার করেছেন। ঘটনার পর অটোরিকশাচালক পালিয়েছেন। তাঁরা অটোরিকশাচালক ও মালিককে খুঁজছেন।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin