রেস্তোরাঁয় খাওয়ার সময় হয়ে ছাত্রদল নেতার মৃত্যু

রেস্তোরাঁয় খাওয়ার সময় হয়ে ছাত্রদল নেতার মৃত্যু

পুরান ঢাকার একটি রেস্তোরাঁয় খাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

হাসিবুর অসুস্থ হয়ে পড়ার সময় তার সঙ্গে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আয়াতুল্লাহ আল মাহমুদ। তিনি বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যসচিবের সঙ্গে পুরান ঢাকার স্টার কাবাব রেস্টুরেন্টে খাওয়াদাওয়া করছিলাম। এ সময় হঠাৎ করে হাসিব ভাই অসুস্থ বোধ করেন। ভাই আমাকে বললেন, আমি নিশ্বাস নিতে পারছি না, আমার শ্বাসকষ্ট হচ্ছে। আমি তাকে দ্রুত পানি খাওয়ার জন্য দেই।

পানি নেওয়ার আগেই তিনি নিচে পড়ে যান, আমি তাকে পেছন থেকে ধরে ফেলি। সে মুহূর্তে জরুরিভাবে তাকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করাই। সেখানে ইসিজি করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, হাসিবুর রহমানকে যখন হাসপাতালে আনা হয়, তখন তার হৃৎস্পন্দন ছিল খুবই সামান্য। সঙ্গে সঙ্গে তার ইসিজি করা হয়, তাতে তার হৃৎস্পন্দন সম্পূর্ণ সমান্তরালে আসে।  আমরা ধারণা করছি, উনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।

হাসিবুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলা জেলায়।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin