রংপুরে অ্যানথ্রাক্স সচেতনতায় বসুন্ধরা শুভসংঘের লিফলেট বিতরণ

রংপুরে অ্যানথ্রাক্স সচেতনতায় বসুন্ধরা শুভসংঘের লিফলেট বিতরণ

রংপুর: দেশব্যাপী অ্যানথ্রাক্স রোগের প্রাদুর্ভাব নিয়ে জনসাধারণের মাঝে বাড়ছে উদ্বেগ ও আতঙ্ক।  

রংপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত জেলায় অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে কয়েকজনের মৃত্যু হয়েছে।

এ প্রেক্ষাপটে বসুন্ধরা শুভসংঘ রংপুর জেলা শাখা অ্যানথ্রাক্স প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে।  

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে রংপুর নগরের সাতমাথা চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন শুভসংঘ রংপুর জেলা শাখার সভাপতি সাদাকাত হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতমাথা দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ইমরুল হাসান কল্লোল, সাতমাথা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক কামরুজ্জামান সেলিম, ঠিকাদার বিমল চন্দ্র, ভাই ভাই হোটেলের পরিচালক শামীম আশরাফ, গোলাম রব্বানী, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, শুভসংঘ রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. তানজিম হাসান, অর্থ সম্পাদক সোহাগ কুমার দাশ, স্কুল সমন্বয়ক গোলজার রহমানসহ অনেকে।

লিফলেটে অ্যানথ্রাক্স প্রতিরোধে জনগণকে নিম্নলিখিত বিষয়ে সচেতন করা হয়:

অসুস্থ গবাদিপশু কখনোই জবাই করবেন না।

মৃত পশুর মাংস, চামড়া বা রক্ত স্পর্শ করা থেকে বিরত থাকুন।

সন্দেহজনক পশু বা রোগী দেখলে স্থানীয় প্রাণিসম্পদ অফিস বা স্বাস্থ্যকর্মীকে দ্রুত জানান।

পশুকে নিয়মিত টিকা দিন, বিশেষ করে বর্ষার আগে।

মৃত পশু মাটিতে অন্তত ৬ ফুট গভীরে পুঁতে ফেলুন এবং চুন ছিটিয়ে দিন।

নতুন পশু কেনার আগে পশু চিকিৎসকের পরামর্শ নিন।

খামার পরিষ্কার রাখুন ও নিয়মিত জীবাণুনাশক ব্যবহার করুন।

আক্রান্ত এলাকায় পশু চলাচল ও বিক্রি বন্ধ রাখুন।

কসাই, খামারি ও মাংস বিক্রেতারা গ্লাভস, মাস্ক ও বুট ব্যবহার করুন।

যে কোনো ধরনের মাংস ভালোভাবে সিদ্ধ করে খান।

বসুন্ধরা শুভসংঘের নেতৃবৃন্দ বলেন, অ্যানথ্রাক্স প্রতিরোধ সম্ভব যদি আমরা সবাই সচেতন হই। আতঙ্ক নয়, তথ্যভিত্তিক সতর্কতাই এ রোগ প্রতিরোধের মূল চাবিকাঠি।

এসআই  

Comments

0 total

Be the first to comment.

বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন কমিটি গঠন Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন কমিটি গঠন

‘শুভ কাজে, সবার পাশে’ স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ...

Sep 14, 2025
খুলনায় অসচ্ছল পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্যসামগ্রী বিতরণ Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

খুলনায় অসচ্ছল পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্যসামগ্রী বিতরণ

শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছে খুলনা জেলা ব...

Sep 30, 2025
নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের সভা Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের সভা

বসুন্ধরা শুভসংঘ রাজশাহী জেলা শাখার উদ্যোগে নিউ গভ. ডিগ্রি কলেজের মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের নিয়ে আ...

Sep 17, 2025

More from this User

View all posts by admin