রংপুরকে জেতালেন নাসির, খুলনাকে এনামুল

রংপুরকে জেতালেন নাসির, খুলনাকে এনামুল

দুজনের আন্তর্জাতিক ক্যারিয়ারই পথ হারিয়ে ফেলেছে। তবু সমর্থকদের মনে ঠিকই আছেন তাঁরা। আজ মাঠেও নিজেদের পারফরম্যান্সে উজ্জ্বল হয়ে দেখা দিলেন নাসির হোসেন ও এনামুল হক। ভিন্ন দুই ম্যাচে দলের জন্য তাঁরা হয়েছেন জয়ের নায়ক।

এনসিএল টি-টোয়েন্টির ম্যাচে সিলেটের একাডেমি মাঠে নাসিরের অলরাউন্ড পারফরম্যান্সে চট্টগ্রামকে ৫ উইকেটে হারিয়েছে রংপুর। চট্টগ্রামের ৭ উইকেট হারিয়ে করা ১৩৯ রানের লক্ষ্য রংপুর তাড়া করেছে দুই ওভার হাতে রেখেই।

টস হেরে ব্যাট করতে নামা চট্টগ্রামের ব্যাটসম্যানদের মধ্যে ইরফান শুক্কুর ছাড়া কেউই তেমন ভালো করতে পারেননি। ৭ চার ও ৩ ছক্কায় ৪৬ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন তিনি। বাকি ব্যাটসম্যানরা ভালো করতে না পারায় দলীয় সংগ্রহটা খুব বেশি দূর এগোয়নি। ২৮ বলে দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন ইয়াসির আলী। রংপুরের হয়ে ডানহাতি পেসার আব্দুল গাফফার নেন ৩ উইকেট। নাসির অফ স্পিনে ৪ ওভার হাত ঘুরিয়ে ৩৮ রানে নেন ১ উইকেট।

রান তাড়ায় নামা রংপুর ১২ রানেই হারিয়ে ফেলে ওপেনার অনিক সরকারের উইকেট। এরপর দ্বিতীয় উইকেটে ৭৮ রানের জুটি গড়েন জাহিদ জাভেদ ও নাসির। ৩২ বলে ৩৯ রান করেন জাহিদ। ৩২ বলে ২ চার ও ৪ ছক্কায় নাসির করেন ৪৩ রান। ৫ উইকেট হারিয়ে ফেলার পর দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ১৪ বলে ২৬ রান করা অধিনায়ক আকবর আলী।

দিনের দ্বিতীয় ম্যাচে বরিশালকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে খুলনা। আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৩৭ রানে থামে বরিশাল। পরে রান তাড়ায় নেমে খুলনা ১৬.৩ ওভারে লক্ষ্যে পৌঁছায়। খুলনার রান তাড়ায় প্রায় অর্ধেক রানই আসে এনামুলের ব্যাট থেকে। ৬ চার ও ৩ ছক্কায় ৪৭ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন এই ওপেনার। গত সপ্তাহে ঢাকা মেট্রোর বিপক্ষে ৪৯ রানে আউট হন তিনি।এর আগে টস হেরে ব্যাট করতে নামা বরিশালের হয়ে ৩২ বলে সর্বোচ্চ ৩৪ রান করেন ইফতেখার হোসেন। খুলনার হয়ে দুটি করে উইকেট নেন শেখ পারভেজ হোসেন ও জিয়াউর রহমান।

Comments

0 total

Be the first to comment.

ভারত-পাকিস্তান ম্যাচ চান না পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহতের বাবা Prothomalo | ক্রিকেট

ভারত-পাকিস্তান ম্যাচ চান না পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহতের বাবা

গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬...

Sep 13, 2025

More from this User

View all posts by admin