রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২০ হাজার মেট্রিক টন চাল পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া

রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২০ হাজার মেট্রিক টন চাল পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা হিসেবে ২০ হাজার মেট্রিক টন পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মাধ্যমে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এ মানবিক সহায়তা বিতরণ করা হবে বলে জানিয়েছে সিউলের বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, কোরিয়ার কৃষি, খাদ্য ও পল্লী বিষয়ক মন্ত্রণালয় (এমএএফআরএ) গত ১ অক্টোবর গুনসান বন্দরে ২০ হাজার মেট্রিক টন চালবাহী জাহাজের বন্দর ত্যাগ অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর তারাজুল ইসলাম, দক্ষিণ কোরিয়ার কৃষি, খাদ্য ও পল্লী বিষয়ক মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোর মহাপরিচালক, জাতিসংঘ ডব্লিউএফপি'র উপ-আঞ্চলিক পরিচালক এবং দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠানে অংশ নেন। 

কাউন্সেলর বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মানবিক কার্যক্রমে অব্যাহত সহায়তার জন্য দক্ষিণ কোরিয়া সরকারকে ধন্যবাদ জানান, বিশেষ করে এমন এক মুহুর্তে যখন এই দুর্দশাগ্রস্ত ও নির্যাতিত মানুষের জন্য বিশ্বব্যাপী সহায়তার গুরুতর ঘাটতি রয়েছে। 

তিনি মিয়ানমারে তাদের পৈতৃক ভূমিতে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন এবং পুনর্বাসন নিশ্চিত করতে কোরিয়া প্রজাতন্ত্রের সমর্থন ও সহযোগিতার আহ্বান জানান।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin