রোনালদো এখনও আমার আদর্শ: এমবাপ্পে

রোনালদো এখনও আমার আদর্শ: এমবাপ্পে

ক্রিস্টিয়ানো রোনালদোকে ছোটবেলা থেকেই অনুসরণ করে আসছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তার জন্য রিয়ারের সাবেক এই তারকা ছিলেন স্বপ্নের নায়ক।

রোনালদোর প্রতি নিজের ভালোবাসার কথা এমবাপ্পে আগেও বহুবার বলেছেন। এবারও সেটি উঠে এসেছে মুভিস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে। সেখানে তিনি বলেন, ‘ক্রিস্টিয়ানো সবসময়ই আমার আদর্শ। আমি সৌভাগ্যবান যে তার সঙ্গে কথা বলতে পারি, তার কাছ থেকে পরামর্শ নিতে পারি। আমার জন্য এগুলো বিশাল প্রাপ্তি। ’

এমবাপ্পের চোখে রোনালদো এখনও রিয়াল মাদ্রিদের সর্বকালের সেরা তারকা। তিনি বলেন, ‘আমার মতে, এখনও রোনালদোই রেয়ালের এক নম্বর। তিনি ক্লাবের ইতিহাসে অসাধারণ সব অর্জন করেছেন। রেয়ালের ফুটবলারদের জন্য তিনি আদর্শ, আর সমর্থকেরা আজও তাকে ঘিরে স্বপ্ন দেখে। তবে আমি চাই, নিজের পথে হাঁটতে, নিজের গল্পটা নিজেই লিখতে। ’

২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত রেয়াল মাদ্রিদের জার্সিতে রোনালদো করেছেন ৪৫০টির বেশি গোল। জিতেছেন চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ ১৬টি শিরোপা। রোনালদোর এই উচ্চতা স্পর্শ করা সহজ নয়। তবে রিয়াল সমর্থকেরা এখন এমবাপ্পেকেই দেখছেন সেই ধারাবাহিকতার উত্তরসূরি হিসেবে। অভিষেক মৌসুমেই ৪৪ গোল করে নতুন রেকর্ড গড়েছেন ফরাসি তারকা। নতুন মৌসুমেও দারুণ ফর্মে আছেন তিনি, ইতিমধ্যেই গোল করেছেন ১৪টি।

আরইউ

Comments

0 total

Be the first to comment.

ব্যালন ডি’অর জিতে মেসিকে স্মরণ দেম্বেলের, মায়ামি থেকে পেলেন উষ্ণ শুভেচ্ছা Banglanews24 | ফুটবল

ব্যালন ডি’অর জিতে মেসিকে স্মরণ দেম্বেলের, মায়ামি থেকে পেলেন উষ্ণ শুভেচ্ছা

প্যারিসে গ্যালারিভর্তি দর্শকের সামনে ওসমান দেম্বেলে তুললেন তার প্রথম ব্যালন ডি’অর। ২৮ বছর বয়সে এসে ত...

Sep 23, 2025
বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল Banglanews24 | ফুটবল

বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল

ফিফার সর্বশেষ পুরুষদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছে স্পেন। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দুই ধাপ পিছিয়ে নে...

Sep 18, 2025

More from this User

View all posts by admin