রুনা লায়লার জন্মদিনে ‘কোক স্টুডিও বাংলা’র গান ও নতুন উপন্যাস

রুনা লায়লার জন্মদিনে ‘কোক স্টুডিও বাংলা’র গান ও নতুন উপন্যাস

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লার জন্মদিন আজ (১৭ নভেম্বর)। জীবনের ৭২ বসন্ত পেরিয়ে ৭৩-এ পা রেখেছেন তিনি। এ উপলক্ষে নানান আয়োজনে উদযাপন করা হয়েছে বিশেষ দিনটি। ‘কোক স্টুডিও বাংলা’য় এসেছে তার গাওয়া গান। টেলিভিশনের পর্দায় সাক্ষাৎকার দিয়েছেন তিনি। এছাড়া বেরিয়েছে গুণী এই শিল্পীর সংগীত জীবনে অনুপ্রাণিত নতুন একটি উপন্যাস।

গতকাল (১৬ নভেম্বর) রাতে কোক স্টুডিও বাংলা’র তৃতীয় মৌসুমের শেষ গান হিসেবে প্রকাশিত হয় ‘মাস্ত কালান্দার’। আমির খসরুর লেখা ও সুর করা জনপ্রিয় এই সুফি গান নতুন আঙ্গিকে গেয়েছেন রুনা লায়লা। এর শুরুতে হাছন রাজার একটি গানের অংশবিশেষ গেয়ে শোনান মাখন মিয়া। এছাড়া এতে কণ্ঠ দিয়েছেন মুর্শিদিবাদী, রিপন বগা, অনিমেষ রয়, জান্নাত, সুনিধি নায়েক, শানিলা ইসলাম ও রুবায়েত রেহমান। 

‘মাস্ত কালান্দার’ প্রসঙ্গে রুনা লায়লা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমার জন্মদিনে সবার জন্য উপহার।’

‘মাস্ত কালান্দার’ গানে কাওয়ালির আধ্যাত্মিক সুর, বাংলার লোকজ ভাব ও আধুনিক সংগীতের মিশ্রণ ঘটানো হয়েছে। এটি প্রযোজনা করেছেন শায়ান চৌধুরী অর্ণব ও অদিত রহমান। এখন কোক স্টুডিও বাংলা’র ইউটিউব চ্যানেলে ‘মাস্ত কালান্দার’ দেখা হয়েছে প্রায় ৯ লাখ বার। 

রুনা লায়লার সংগীত জীবনে ‘মাস্ত মালান্দার’ গানটি বিশেষ স্থান দখল করে আছে। ছয় দশকের বেশি সময় ধরে বাংলা, হিন্দি, পাঞ্জাবি, গুজরাটি, উর্দু, সিন্ধি, ইংরেজিসহ মোট ১৮টি ভাষায় দশ হাজারের বেশি গান গেয়েছেন তিনি। গায়িকার পাশাপাশি সুরকার হিসেবেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

jwARI.fetch( $( "#ari-image-jw691b478130d00" ) );

‘চিরদিন আমি রবো’চ্যানেল আইয়ে আজ রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে রুনা লায়লার সাক্ষাৎকারভিত্তিক বিশেষ অনুষ্ঠান ‘চিরদিন আমি রবো’। তার সাক্ষাৎকার নিয়েছেন ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ থেকে উঠে আসা কোনাল, ঝিলিক ও ইউসুফ। প্রযোজনায় অনন্যা রুমা।  

মায়ার সিংহাসনরুনা লায়লার জন্মদিন উপলক্ষে আগামীকাল (১৮ নভেম্বর) প্রকাশ হবে তার সংগীত জীবনে অনুপ্রাণিত আব্দুল্লাহ আল মুক্তাদিরের উপন্যাস ‘মায়ার সিংহাসন’। এর মূল উপজীব্য বাংলাদেশের জনসংস্কৃতিতে রুনা লায়লার আবির্ভাব, সংগ্রাম ও কিংবদন্তি শিল্পী হয়ে ওঠার বিবর্তন। এটি প্রকাশ করছে চন্দ্রবিন্দু প্রকাশন।

Comments

0 total

Be the first to comment.

মানাম আহমেদের সুরে... BanglaTribune | সংগীত

মানাম আহমেদের সুরে...

নন্দিত সংগীত পরিচালক এবং ‘মাইলস’ সদস্য মানাম আহমেদের সুর ও সংগীতে প্রকাশ হলো নতুন গানচিত্র ‘তুমি না...

Sep 27, 2025

More from this User

View all posts by admin